পটুয়াখালী

রাঙ্গাবালীতে ফ্যাসিবাদ বিরোধী ‘জুলাই বিপ্লব নতুন বাংলাদেশ` আলোচনা সভা ও শহীদের স্মরণে দোয়া অনুষ্ঠিত

এম এ ইউসুফ আলী,রাঙ্গবালী(পটুয়াখালী) প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলায় ফ্যাসিবাদ বিরোধী ‘জুলাই বিপ্লব নতুন বাংলাদেশ` আলোচনা সভা ও শহীদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ আছর উপজেলা কার্যালয়ে সেক্রেটারি মুফতি মাহবুবুর রহমান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন,মোঃ মোছাদ্দেক হোসেন বাচ্চু হাওলাদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আনিসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙ্গাবালী উপজেলা আমীর মাওলানা মোঃ কবির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা উপদেষ্টা মাওলানা মোঃ আব্দুর রব, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিউল আজম।

আরো উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার সভাপতি এম এ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক জিএম আল আমিন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জোবায়ের হোসেন জিয়েম।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটির সদর হাজী নজরুল ইসলাম প্যাদা, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ফরাজী। উপজেলার ছোটবাইশদিয়া, বড়বাইশদিয়া, চরমোনন্তাজ চালিতাবুনিয়া,মৌডুবী,রাঙ্গাবালী ইউনিয়নের সভাপতি ও সাধারণসহ বিভিন্ন নেতাকর্মীরা।

এই বিভাগের আরও সংবাদ