ময়মনসিংহ

নান্দাইলে প্রাইভেটকারের চাপায় শিক্ষকের মৃত্যু

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় প্রাইভেট কারের চাপায় এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তির নাম মুফতি মাহমুদুল হাসান মামুন (৩২)। তিনি উপজেলার চরশ্রীরামপুর মাইজপাড়া এলাকার মো. হাইমদ্দীনের ছেলে। সে স্থানীয় মারকাজুস সুন্নাহ্ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কানুরামপুর–ত্রিশাল আঞ্চলিক সড়কের নিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মামুন নিজ মাদ্রাসার পাশে মাঠে কাজ করছিলেন। এমন সময় ত্রিশাল থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মামুনকে চাপা দিলে ঘটনাস্থলেই মামুনের মৃত্যু হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বলেন, খরব পেয়ে ঘটনাস্থলে নান্দাইল মডেল থানার পুলিশ প্রেরণ করেন এবং চালক ও গাড়ি থানায় নিয়ে আসা হয়।

এই বিভাগের আরও সংবাদ