তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ন বক্তব্যের প্রতিবাদে নান্দাইলে ব্রিগে. শামসের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল


এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহ জেলার নান্দাইলের বিএনপি নেতা সাবেক সেনা কর্মকর্তা ড. ব্রিগে. জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম (সূর্য) এর নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার, গোপন তৎপরতায় অভ্যস্থ একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্ঠা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটানোর প্রতিবাদে শনিবার (১৯ জুলাই) বিকেলে বিএনপির এক বিক্ষোভ মিছিল নান্দাইল উপজেলা সদরে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে ড. ব্রিগে. জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম (সূর্য) তাঁর বক্তব্যে বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় ঐক্যের প্রতীক। তাঁর বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপ-প্রচারের মাধ্যমে একটি অপশক্তি জনগণকে বিভ্রান্ত করতে চাইছে, যা দেশের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ”।
তিনি আরও বলেন, “জামায়াতের গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠন পরিকল্পিতভাবে দেশে মব তৈরি করে বিশৃঙ্খলা ছড়াতে চায়। তাদের এই অপচেষ্টা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ”।
ড. শামস সতর্ক করেন, এসব ষড়যন্ত্রের অংশ হিসেবে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে। কিন্তু বিএনপি ও দেশপ্রেমিক জনগণ এই চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত। তিনি নান্দাইলবাসীর উদ্দেশে বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় রূপরেখার আলোকে আমরা সাম্য ও ন্যায়ের ভিত্তিতে একটি সুন্দর, সুশাসিত নান্দাইল গড়ে তুলতে চাই।” চাঁদাবাজি, দালালি ও দূর্ণীতির বিরুদ্ধে বিএনপির অবস্থান স্পষ্ট উল্লেখ করে ড. শামস বলেন, “নান্দাইলে এসব অনিয়মের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন হবে। কেউই ছাড় পাবে না।”
সভায় উপস্থিত জনগণ জোরালো শ্লোগানে বিএনপির এই অবস্থানের প্রতি সমর্থন জানান এবং জাতীয় ঐক্যের পতাকাবাহী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নেন। সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ফকির, পিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, বাবু পল্লব রায়, আকরাম হোসেন ফেরদৌস সহ প্রমুখ।





