ময়মনসিংহ

ঈদে ফিরতি যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, ২ চালককে জরিমানা

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জ-ময়মনসিংহ হাইওয়ে ঈশ্বরগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা মোড় এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ পার্কিং এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে অভিযানকালে সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ৪৭ ও ৯০ ধারায় অবৈধভাবে পার্কিং এর জন্য কিশোরগঞ্জ গামী এমকে সুপার বাসকে ৫০০/- অর্থদন্ড করে এবং একই আইনে ময়মনসিংহ গামী আরোও একটি এমকে সুপার বাসকে ১০০০/- অর্থদন্ড করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান এ অভিযান চালান এবং তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানান, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ