কিশোরগঞ্জ

কটিয়াদীতে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে অটোরিক্সা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আল আমিন (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মে) সন্ধ্যা ৬টার দিকে কটিয়াদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরিয়াকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে অটোরিক্সা চার্জ দেওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যান আল আমিন। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও সংবাদ

এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী শারমিন আক্তার (৩০) ও চাচাতো ভাই সিয়াম (১০)। তাদের প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে দুজনেই আশঙ্কামুক্ত।

মৃত আল আমিনের একটি দুই বছরের সন্তান রয়েছে। হঠাৎ এই দুর্ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও সংবাদ