রাজশাহী

দুর্গাপুরে যুবলীগের সভাপতিসহ গ্রেপ্তার ২

দুর্গাপুর(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো-,উপজেলার জয়নগর ইউনিয়নের ৫ নম্বর সুখানদিঘী ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল আওয়াল (৩৪), ও সিআর মামলার পরোয়ানা ভুক্ত আসামি উপজেলার আমগ্রাম এলাকার আব্দুল মান্নান (৪৫)।

বুধবার (১৪মে) দুপুরে গ্রেপ্তারকৃতের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে থানা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, অভিযান চালিয়ে নাশকতার মামলায় জয়নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আওয়াল ও সিআর মামলায় আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ