পুঠিয়ায় ছাত্রলীগের সাবেক নেতা আটক


ব্যুরো রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মকবুলকে( ৪২) গ্রেফতার করেছে পুঠিয়া থানা পুলিশ।
আটক মকবুল পুঠিয়া পৌর সদরের কৃষ্ণপুর ওয়ার্ড কাজিপাড়া মহল্লার মৃত মংলা ফকিরের ছেলে। আজ সোমবার (১২ মে) সন্ধ্যর দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। একাধিক সূত্রে জানা গেছে,গাড়ি ভাঙচুর ও এলাকায় নানা রকম অপরাধের সাথে জড়িত থেকে নাশকতামূলক কর্মকান্ড ঘটিয়ে মানুষের জানমালের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকান্ড পরিচালনা করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিএনপির এক সিনিয়র নেতা বলেন অতিতে এই মকবুলের হাতে অর্ধশত নেতাকর্মী মারধর সহ লাঞ্চিত হয়েছে। এমন কোনো সন্ত্রাসীকাজকর্ম নেই যা এই ক্যাডার মকবুল করেনি। তাকে আটকের জন্য পুলিশকে ধন্যবাদও জানান এই নেতা।
পুঠিয়া থানার (ওসি )কর্মকর্তা কবির হোসেন জানান, গ্রেফতারকৃত মকবুল নাশকতা মামলার আসামি। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।





