পঞ্চগড়

পঞ্চগড়ে অধ্যক্ষের পদায়ন বাতিলের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

আল মাহমুদ দোলন,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ  পঞ্চগড় সরকারী মহিলা কলেজে দেলোয়ার হোসেন প্রধানকে অধ্যক্ষ হিসেবে পদায়ন প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ মে) সকালে পঞ্চগড় সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীরা কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় শহরের শেরেবাংলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এসে মানববন্ধন কর্মসুচী পালন করে।

এই বিভাগের আরও সংবাদ

এসময় সাধারণ শিক্ষার্থী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী হাসিনার দোষর দেলোয়ার হোসেন প্রধান এর আগে মকবুলার সরকারি কলেজে অধ্যক্ষ থাকাকালিন সময়ে বিভিন্ন অনিয়ম করায় তাঁকে দিনাজপুর শিক্ষা বোর্ডে বদলী করা হয়। হঠাৎ করে তাকে পঞ্চগড় সরকারী মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হলে, সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এই অনিয়ম কারি অধ্যক্ষের পদায়ন বাতিলের জন্য সাধারণ শিক্ষার্থীরা জড়ো হতে থাকে, এবং বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এই অনিয়মকারী অধ্যক্ষের পদায়ন বাতিলের দাবী করে সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, অনিয়মকারী অধ্যক্ষের প্রদায়ন বাতিল না হলে তাঁরা আরো কঠোর আন্দোলনের পথে যাবেন।

এই বিভাগের আরও সংবাদ