কিশোরগঞ্জ
কটিয়াদীতে সাংবাদিক আসাদ ফকিরের ইন্তেকাল


সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কটিয়াদী মডেল প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলার নবকন্ঠের কটিয়াদী উপজেলা প্রতিনিধি, আসাদুজ্জামান ফকির ( আসাদ মিয়া) আজ সকাল ৬:৩০ মিনিটে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে এক ছেলে দুই মেয়ে স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক আসাদুজ্জামান ফকির (আসাদ মিয়া) অকাল মৃত্যুতে কটিয়াদী মডেল প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করা হয়েছে।





