ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে সড়ক নির্মাণ প্রকল্পে ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসনে মানববন্ধন

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের আঠারবাড়ী থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক নির্মাণ কাজের ঈশ্বরগঞ্জ অংশের ৩ কিলোমিটার সড়কের কাজের কোন অগ্রগতি নেই। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গিয়েছে এমতাবস্থায় ঝুলে রয়েছে সড়কের কাজ। প্রতিনিয়ত দুর্ঘটনায় পরতে হচ্ছে পথযাত্রী।

বুধবার (১৬ এপ্রিল) সকালে এলাকার সর্বস্তরের মানুষ দ্রুত সময়ের মধ্যে রাস্তার অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করার দাবিতে মানববন্ধন করেছেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

স্থানীয় বাসিন্দা সোহেল মিয়া বলেন, ২০২২ সালে এই রাস্তার কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো কাজ শেষ হয়নি। দ্রুত সময়ের মধ্যে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য পরিশোধ করে রাস্তার কাজ বাস্তবতা চাই।

নিরাপদ সড়ক চাই ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নূর হোসাইন কাঞ্চন বলেন, দ্রুত সময়ের মধ্যে আমাদের এই রাস্তার কাজ শেষ করা না হলে প্রয়োজনে কঠোর অবস্থানে যাবো।

উল্লেখ্য, আঠারবাড়ী থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক নির্মাণে ২০২০ সালের মার্চে কার্যাদেশ দেওয়া হয়। ১১৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ ২০২২ সালের জুনে সম্পন্ন করার কথা ছিল। সড়কটির অন্য অংশে কাজ শেষ হলেও ঈশ্বরগঞ্জ পৌরসভা অংশে অন্তত ৩ কিলোমিটারজুড়ে কাজ করা যাচ্ছে না। অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা না পেয়ে জমি ছাড়তে না চাওয়ায় আটকে আছে সেখানে নির্মাণকাজ। সড়কটির কাজ শেষ না হওয়ায় দিন দিন বাড়ছে মানুষের ভোগান্তি। অধিগ্রহণ জটিলতার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে না পারায় অব্যাহতি চেয়ে সড়ক বিভাগের কাছে আবেদন করেছিল। কিন্তু সড়ক বিভাগ আবেদন প্রত্যাখ্যান করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়েই কাজ করানোর সিদ্ধান্ত নেয়। উপজেলার সোহাগি ইউনিয়ন ও ঈশ্বরগঞ্জ পৌর এলাকা কিছু অংশের কাজ দীর্ঘ সময় ধরেও সড়কের কাজ শেষ না হওয়ায় ভোগান্তির কবলে পড়তে হচ্ছে চালক ও যাত্রীদের। ধুলোবালিতে নাকাল মানুষের জনজীবন।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জনবল ঘাটতি ছিল, বর্তমানে নতুন এলএও নিয়োগ হওয়াতে জমি সংক্রান্ত জটিলতা নিরসনে দ্রুত কাজ হচ্ছে। আশা করা যায়, দ্রুত এ সমস্যার সমাধান হবে।

এই বিভাগের আরও সংবাদ