পঞ্চগড়

স্কাউটস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বোদায় স্কাউটস দিবস পালিত

পঞ্চগড় জেলা প্রতিনিধি : “সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম” এই থিমকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ স্কাউটস বোদা উপজেলা শাখার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির আনুষ্ঠানিক ভাবে স্কাউটস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্কাউটস দিবস ২০২৫ এর শুভ সূচনা করেন।

এই বিভাগের আরও সংবাদ

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস বোদা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, বাংলাদেশ স্কাউটস বোদা উপজেলা কমিশনার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান মন্ডল। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত কাপ, স্কাউটস রোভার দের অংশগ্রহণে র‍্যালীটি বোদার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে মিষ্টি বিতরণের মাধ্যমে শেষ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ