কিশোরগঞ্জ

কটিয়াদীতে বাস পিকআপ সংঘর্ষে নিহত ১

সোহাগ মিয়া ,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস- পিকআপের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।

রবিবার (৬ এপ্রিল) ভোরে কটিয়াদী উপজেলার বেতাল-মঠখোলা রোডে এ দুর্ঘটনা ঘটে৷
নিহত প্রান্ত চন্দ্র বর্মণ (২০) নারায়নগঞ্জ জেলার দামদরদি গ্রামের সুজল চন্দ্র বর্মণের ছেলে৷

এই বিভাগের আরও সংবাদ

জানা যায়, কটিয়াদী মঠখোলা সড়কে ভোররাতে কটিয়াদী থেকে একটি পিকআপ মঠখোলা রোডে যাওয়ার সময় বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়৷ পরে একজন লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে৷ খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন হাসপাতালে এসে নিহতের লাশ সনাক্ত করেছেন ।

নিহতের মামাতো ভাই বিজয় চন্দ্র বর্মন বলেন, প্রতিদিনের মতো রাতে নিহত প্রান্ত চন্দ্র বর্মণ পিকআপের চালক সানির সাথে কাজে বের হয়ে যায়। সকালে সড়ক দূর্ঘটনার খবর পেয়ে আমরা এসে দেখি পিকআপ দুমড়ে মুচড়ে গেছে৷ সাথে থাকা চালক সানিকে পাওয়া যায়নি এবং তার মুঠোফোনও বন্ধ৷ স্থানীয়রা জানিয়েছে পিক-আপের সাথে বাসের সংঘর্ষ হয়েছে।

কটিয়াদী মডেল থানার এসআই মাজেদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ