পঞ্চগড়

পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আল মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় গুম, খুন, ছিনতাই, রাহাজানি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বেংহারি ইউনিয়নের তেপুখুরিয়া বাজারের পাশে পঞ্চগড়-দেবীগঞ্জ সড়কে স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

এই বিভাগের আরও সংবাদ

এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রনি চন্দ্র, মনির হোসেন, এলাকাবাসী, ভ্যানচালকরা বক্তব্য রাখে।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় গুম, খুন, ছিনতাই, রাহাজানি ও সন্ত্রাসী কার্যক্রম চলে আসছে। আমরা নির্ভয়ে এই এলাকায় চলাফেরা করতে সাহস পাচ্ছি না। আমরা যেন নির্ভয়ে এলাকা বসবাস করতে পারি, প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

এ সময় মানববন্ধনে এলাকাবাসী তিনটি দাবি তুলে ধরেন- অনতিবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, তেপুখুরিয়া বাজার থেকে বোয়ালমারী বাজার পর্যন্ত আলোয় ব্যবস্থা করতে হবে এবং রোড সংলগ্ন খাস জমিতে গুচ্ছগ্রাম নির্মাণ করতে হবে।

এই বিভাগের আরও সংবাদ