কটিয়াদীতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এক বর্নাঢ্য ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।বৃহঃপতিবার (৩এপ্রিল) বিকাল ৪ টায় চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজ মাঠে এ অনুষ্টানের আয়োজন করা হয়।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য মোঃ দিদার শাহ সভাপতিত্বে ও কটিয়াদী শাখার সদস্য মোবারক হোসেন মহসিনের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আবু সাঈদ (সাঈদ উজ্জ্বল)।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদের সংগঠক নিরব হোসেন সুজন, কিশোরগঞ্জ বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইকরাম হোসেন,সদস্য সচিব ফয়সাল প্রিন্স,কটিয়াদী শাখার সদস্য এনামুল হক শিমুল,ফারদিন খান রাব্বি প্রমুখ।
অনুষ্টানে অতিথিরা ফ্যাসিবাদের বিরুদ্ধে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা গুরুত্ব এবং জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যত কর্মসূচি নিয়ে আলোচনা করেন।





