কিশোরগঞ্জ

কটিয়াদীতে উপজেলা জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল

সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ ) বিকালে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ার্দারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম।

এই বিভাগের আরও সংবাদ

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,সহ সভাপতি শফিকুর রহমান বাদল,সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আলী,কিশোরগঞ্জ জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি আজিজুল হক,ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাইদুল হক বিএসসি,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল। ইফতার অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ , বিভিন্ন পেশাজীবী, প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ