কটিয়াদীতে ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


সোহাগ মিয়া, কটিয়াদী( কিশোরগঞ্জ) প্রতিনিধি : ” তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
০২ মার্চ রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈদুলন ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি লাবনী আক্তার তারানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: শফিকুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা আখলিমা আক্তার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জমায়েতে ইসলামীর সেক্রেটারি মাউলানা মাহমুদুল হাসান, উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার মো: ইসরাফিল মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো।
এসময় শিক্ষক, মুক্তিযুদ্ধা, সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।





