ভোলা

একযুগ বন্ধ লাইব্রেরীর তালা তবুও ভোলার এবতেদায়ী মাদ্রাসা পেল জাতীয়করণ

ইয়ামিন হোসেন: যুগের পর যুগ বিনা বেতনে নিয়মিত পাঠদান দেওয়া শিক্ষকরা মানবেতর জীবনযাপন করলেও কাগজে-কলমে থাকা মাদ্রাসা পেল জাতীয়করণ। মাদ্রাসার অস্ত্বিত নেই, দীর্ঘ বছর বন্ধ, লাইব্রেরি নেই, সাইনবোর্ড নেই, ক্লাস রুম নেই তবুও জাতীয়করণের তালিকাভুক্ত হয়েছে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা সাদাপোল এলাকার হাওলাদার কান্দি এবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসা।

গত বৃহস্পতিবার ৩০শে জানুয়ারী ইলিশার হাওলাদার কান্দি মাদ্রাসায় গিয়ে দেখা যায় তিনজন শিক্ষক মাদ্রাসার সামনে দাড়িয়ে আছে। তিনজনের একজন সাজানো শিক্ষক, মাদ্রাসাটি জাতীয়করণের তালিকায় শুনে মাদ্রাসায় গিয়ে মেরামতের উদ্যােগ নিতে দেখা যায়।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় এ প্রতিবেদক জানতে চায় মাদ্রাসার সুপারের নাম এবং তিনি কোথায়? সুপার অজিউল্লাহ উপস্থিত নেই তবে তার আপন ভাই সফিউল্লাহ এগিয়ে এসে বলেন, যা বলার আমাকে বলেন। সুপার সাহেব কোথায়? এমন প্রশ্নে তিনি (সফিউল্লাহ) বলেন একটু দুরে আছে। আপনাদের মাদরাসা সাইনবোর্ড কোথায়? এক শিক্ষক বললো তিন বছর আগে গাড়ী উল্টে ভেঙে গেছে। আপনাদের লাইব্রেরী কোথায় এবং লাইব্রেরীর তালা খুলেন না কত বছর হইছে? এমন প্রশ্নে এক শিক্ষক অন্য শিক্ষকের দিকে তাকিয়ে বলে এসব বাদ দেন। ক্ষতি কইরেন না। আপনাদের শিক্ষক ও শিক্ষার্থী হাজিরা খাতা কোথায়? এমন প্রশ্নে শিক্ষক শফিউল্লাহ বললো মনির নামের একজন অফিস সহকারী আছে তিনি নিয়ে গেছে। মনিরের নাম্বার দিন, তখন শফিউল্লাহ বলেন, নাম্বার নাই তবে মনির আমাদের শিক্ষক, আমি ভুলে অফিস সহকারী বলে ফেলসি।

আপনাদের শিক্ষার্থী কতজন এবং সবশেষ ক্লাস করেছেন কবে? এ প্রশ্নে শিক্ষক শফিউল্লাহ বলেন, এসব বলতে পারবো না তবে আমাদের এখানে কিছু না থাকলেও উপজেলা অফিসে কাগজে-কলমে জসিমের কম্পিউটারে সব আছে।

আপনারা সেখানে সব পাবেন, বাস্তবে নাই কাগজে-কলমে আছে এটা কি বললেন? এর উত্তর তিনি বলেন, বুঝেনই তো কাগজে-কলমে কি এমনে ঠিক আছে।

মাদ্রাসার সভাপতি কে জানতে চাইলে শিক্ষক শফিউল্লাহ বলেন, আমার এক ভাই প্রধান শিক্ষক আরেক ভাই আবদুল হাই সভাপতি।

হাওলাদার কান্দি এবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসা এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, অনেক বছর আগে নদী ভাঙ্গণের পর এ মাদ্রাসাটি এখানে মসজিদের জমিতে উত্তোলন করা হয়েছে। মাঝে মধ্যে মক্তবের পোলাপান পড়ানো হতো। মাদ্রাসা চলতো না। কয়েক মাস পর পর একজন শিক্ষক এসে ঘুরে যেত৷ আবার দুই একজন শিক্ষক ঢাকায় চাকুরী করেন। জাতীয়করণের কথা শুনে তারা আসছে বলে শুনেছি। আপনারা আসবেন শুনে এক শিক্ষক তার আপন ভাইকে শিক্ষক সাজিয়ে পাঠিয়েছে।

স্থানীয়দের দাবী একটি অচল মাদ্রাসা জাতীয়করণের তালিকায় উঠলো অথচ অসংখ্য প্রতিষ্ঠান নিয়মিত চললেও তালিকাভুক্ত হয়নি৷ এ ছাড়া শিক্ষক শফিউল্লাহ বললো তিনি জসিমের কম্পিউটারে সব ঠিক রাখছেন। কে এই জসিম?

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছে সচেতন মহল৷ জেলা শিক্ষা কমকর্তা খন্দকার ফজলে গোফরান বলেন এরকম নামের শিক্ষা প্রতিষ্ঠান আছে এটা আমি এই প্রথম আপনার কাছে জানলাম। এরকম প্রতিষ্ঠান জাতীয়করণের আওতাভুক্ত হওয়ার সমিচিন হতে পারে না। বিষয়টি আমরা দেখবো।

এই বিভাগের আরও সংবাদ