বাগেরহাট
রামপালে সুন্দরবন মহিলা কলেজে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান


সুমন, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটে রামপালের সুন্দরবন মহিলা কলেজে অধ্যয়নরত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুন্দরবন মহিলা কলেজের আয়োজনে আনোয়ারা মনোয়ারা ট্রাস্ট বৃত্তি ও হাসিনা আলী’র পক্ষ থেকে আজ মঙ্গলবার (২৬নভেম্বর) বেলা ১২ টায় সুন্দরবন মহিলা কলেজে বৃত্তি প্রদান অনুষ্ঠানে ২৪ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
এসময় সুন্দরবন মহিলা কলেজের অধ্যক্ষ খালিদ আহমেদ সহ শিক্ষক-শিক্ষার্থীরা এবং বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এরপর সুন্দরবন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।





