সুমন, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটে রামপালের সুন্দরবন মহিলা কলেজে অধ্যয়নরত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুন্দরবন মহিলা কলেজের আয়োজনে আনোয়ারা মনোয়ারা ট্রাস্ট বৃত্তি ও হাসিনা আলী'র পক্ষ থেকে আজ মঙ্গলবার (২৬নভেম্বর) বেলা ১২ টায় সুন্দরবন মহিলা কলেজে বৃত্তি প্রদান অনুষ্ঠানে ২৪ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
এসময় সুন্দরবন মহিলা কলেজের অধ্যক্ষ খালিদ আহমেদ সহ শিক্ষক-শিক্ষার্থীরা এবং বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এরপর সুন্দরবন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com