মুন্সিগঞ্জ

শ্রীনগরে টানা বৃষ্টি আশঙ্কায় সবজি ক্ষেতিতে দুশ্চিন্তা

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে ঝড়-বৃষ্টির আশঙ্কায় আগাম সবজি ক্ষেতিতে দুশ্চিন্তা পড়েছেন স্থানীয়র কৃষক। গেল টানা বৃষ্টি ও বৈরি আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত সবজি চাষীরা ঘুরে উঠতে পারেনি।

উপজেলা ব্যাপী আগাম শাক-সবজি ও বীজতলা নষ্ট হয়ে সবজির কাঙ্খিত উৎপাদণ হয়নি। এতে স্থানীয় হাটবাজারে চড়াদামে বিক্রি হচ্ছে মৌসুমী সব সবজি। এরই মধ্যে আবহাওয়া বার্তা বলছে ‘দানা’ নামক ঝূর্ণিঝড়ের কথা। বলা হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপটি ঝূর্ণিঝড়ে রূপ নিচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা নাগাদ ঝূর্ণিঝড়টি দেশের খুলনা বিভাগের ওপর দিয়ে স্থলভাগে আঘাত হানার আভাস দেওয়া হচ্ছে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এই অঞ্চলে। অতি বৃষ্টিপাতের আশঙ্কায় সবজি ক্ষেতিতে ফসল রক্ষায় প্রান্তিক কৃষকরা দুশ্চিনায় পড়েছেন।

স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, বির্স্তীণ আড়িয়ল বিলসহ উপজেলায় প্রায় সাড়ে ৬০০ হেক্টর জমিতে মৌসুমী শাক-সবজির আবাদ হয়ে থাকে। শতিকালীন আগাম সবজির চাষ আসন্ন বৃষ্টিপাতে ক্ষতির শঙ্কা করা হচ্ছে। দেখা গেছে, উপজেলার আড়িয়ল বিলসহ উপজেলার বিভিন্ন স্থানে উঁচু জমিতে পুনরায় শীতকালীন শাক-সবজি চাষ শুরু করেছেন স্থানীয়রা। আড়িয়ল বিলের অসংখ্য ভিটায় লাউ, মিষ্টি কুমড়া, ঝালি কুমড়া, টমেটো, ঘিরাই চারা রোপণ করেছেন তারা। এছাড়াও উপজেলার বিভিন্ন সড়কের পাশে ও উঁচু বাগান বাড়িতে ধুন্দল, মুলা, ডাটাসহ শীতকালীন নানা ধরণের বাণিজ্যিক শাক-সবজির আবাদ হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, শুনছি ঝূর্ণিঝড় দানা আসছে। যদি এই অঞ্চলেও ঝূর্ণিঝড়টির প্রভাব পরে তাহলে সবজি চাষে তাদের স্বপ্নভঙ্গ হবে। এই ক্ষেতিতে বিড়ম্বনার পাশাপাশি সবজির কাঙ্খিত উৎপাদণ হবে না। গাদিঘাটের মো. ইব্রাহিম বেপারী বলেন, ভিটায় লাউ ও কুমড়ার চারা রোপণ করেছি। অতি মাত্রায় ঝড়-বৃষ্টি হলে ফসলের ক্ষতি হবে। লস্করপুরের আবুল মিয়া বলেন, কচুরিপানার ভাসমান ভিট বানিয়ে আগাম লাউসহ অন্যান্য সবজির চারা রোপণ করেছি। বিলের পানি নেমে গেলে জমিতে মাচা বিহীন ফসল উৎপাদণ হবে।

এতে খরচ অনেকাংশে কম হয়। তবে আবহাওয়া অনুকলে না থাকলে সবজির আশানুরূপ ফলন পাওয়া যাবেনা। বিবন্দীর আলম হোসেন জানান, প্রায় ৪০ শতাংশ উঁচু জমিতে আগাম লাইয়ের চাষ করি। ফলনও ভালো হয়েছিল। কিন্তু গেল মাসে টানা বৃষ্টিতে লাউয়ের কাঙ্খিত উৎপাদণ পাইনি। টানা বৃষ্টিতে অনেক লাউ গাছ পচে নষ্ট হয়েছে।

জুরাসার এলাকার সাইফুল ইসলাম ও মোয়াজ্জেম বলেন, লাউ ও ধুন্দলের চাষ করছি। ঝড়-বৃষ্টির প্রভাবে তাদের সবজির বাগান আক্রান্ত হয়। এতে করে আগাম সবজির উৎপাদণ কম হচ্ছে। তবে বর্তমান সবজির পাইকারী বাজার মূল্য বেশী পাওয়ায় খুশি তারা। এখন ঝূর্ণি ঝড় দানার প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে। চলমান বৃষ্টির কারণে আগাম টমেটো, ফুলকপিসহ অন্যান্য শাক-সবজির বীজতলা করতে সাহস পাচ্ছিনা। টানা বৃষ্টির আশঙ্কায় স্থানীয় কৃষকের চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ লক্ষ্য করা গেছে।

এই বিভাগের আরও সংবাদ