কুষ্টিয়া

কুষ্টিয়া পুলিশের যৌথ অভিযানে বিশ্বনবীকে নিয়ে কটুক্তিকারী গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধিঃ ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তিমূলক কথাবার্তা বলায় কুষ্টিয়ার খোকসা থানায় অভিযোগ।এ বিষয়ে জেলার খোকসা উপজেলার উত্তর শ্যামপুর এলাকার শেখ সিরাজুল ইসলামের পুত্র শেখ সাইদুল ইসলাম সাঈদ বাদী হয়ে খোকসা থানায় একজনকে আসামী করে লিখিত অভিযোগ দেন। আসামী হলেন খোকসা উপজেলার পূর্ব গোপালপুর মৃত বেগু সর্দারের পুত্র সিরাজ সর্দার (৫৭)।

এ অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় শনিবার (০৫ অক্টোবর) বেলা ১২টার দিকে কুষ্টিয়া জেলা পুলিশের যৌথ অভিযানে উক্ত আসামীকে গ্রেফতার করে। এসময় খোকসা থানার অফিসার ইনচার্জ আননূর যায়েদ এর অনুমতিতে এস আই নজরুল উপস্থিত ছিলেন। পরে আটককৃত আসামী সিরাজ সর্দারকে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করেন।

ঘটনার বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল হক চৌধুরী জানান, ইসলাম ধর্মকে অবমান সহ বিশ্বনবীকে নিয়ে কটুক্তিকারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে দাঙ্গা করার চেষ্টার অপরাধে তাকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর দুপুর সাড়ে ১২ টার দিকে খোকসা থানাধীন ফুলবাড়ি গ্রামস্থ ফুলবাড়িমোড় আঃ গফুরের পুত্র নয়ন এর কীটনাশক দোকানের সামনে আসামী সিরাজ সরদার বলে কেয়ামতের দিনে মরিয়ম (আঃ) কে হযরত মোহাম্মদ (সঃ) এর সাথে বিবাহ দিয়ে ইসা (আঃ) এর জন্মের বৈধতা দিবে (নাউযুবিল্লাহ)।

এছাড়াও আসামী বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)ও ঈসা (আঃ) এর জন্ম এবং ইসলামকে নিয়ে বিভিন্নরকম কটুক্তি করে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। আসামীর সিরাজ সরদার ইতি পূর্বে বিভিন্নভাবে ইসলাম ধর্মকে নিয়ে হেয় করে কটূক্তিমূলক কথাবার্তা বলেছে।

আসামী সিরাজ সরদার ইচ্ছাকৃত ও বেপরোয়াভাবে ধর্মীয় কটুক্তিমূলক কথা বলে লোকজনের মধ্যে উত্তেজনা প্রদান করে এলাকায় দাঙ্গা অনুষ্ঠিত করার চেষ্টা করে। সে লক্ষ্যে বাদী থানায় অভিযোগ দেন। যার মামলা নং- ০৩।

এই বিভাগের আরও সংবাদ