রাজনীতি

২৪ এর অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র ফেডারেশন নেতা শাকিলের স্মরণসভা অনুষ্ঠিত

আজ ৫ অক্টোবর ২০২৪, শনিবার, বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘২৪ এর অভ্যুত্থানে শহীদ হওয়া ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ শাকিলের স্মরণে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভাটি সভাপতিত্ব করেন ঢাকা নগর ছাত্র ফেডারেশনের সভাপতি আল-আমিন রহমান, এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুসরাত হক।

স্মরণসভায় বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, আমাদের পাঠশালার প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, সাধারণ সম্পাদক সৈকত আরিফ, ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের প্রচার সম্পাদক সজল হোসেন, দপ্তর সম্পাদক লালরিথাং বম আথাং এবং শহীদ শাকিলের মামা শহীদুল ইসলাম।

এই বিভাগের আরও সংবাদ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতারসহ সাবেক ছাত্রনেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ