কিশোরগঞ্জ

কটিয়াদীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে বিষধর সাপের কামড়ে আফজাল হোসেন(২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রাত উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিন চরপুক্ষিয়া(বেপারী বাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আফজাল হোসেন দক্ষিন চরপুক্ষিয়া(বেপারী বাড়ি) গ্রামের মো: মিলন মিয়ার বড় ছেলে। নিহত আফজাল হোসেন এক ছেলের সন্তানের জনক।

এই বিভাগের আরও সংবাদ

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার সন্ধার পরে আফজাল হোসেন বাড়ির পাশে কাজীর বাজার নামে বাজারটিতে বসে ছিলো,প্রস্রাব করার জন্য ঝুপ ঝাড়ের কাছে গেলে সেখানে তাকে সাপে কামড় দেয়। কিন্তু সে বুঝতে পারেনি যে তাকে সাপে কামড় দিয়েছে।পরে ওঝার কাছে গেলে সাপে কামড় দিয়েছে বলে সে নিশ্চিত হয় যে তাকে বিষধর সাপ দংশন করে। এরপর ঝাড়ফুঁক দিয়ে বাড়িতে নিয়ে এলে রাত ২টার পর তার শারীরিক অবস্থার অবনতি হয় দেখে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিক্যাল হাসপাতাল নিয়ে গেলে সেখানে রাত ৪:৩০ মিনিটে তার মৃত্যু হয়।

এই ব্যাপারে জালালপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহীম ফকির খোকন সাপের কামড়ে আফজাল হোসেনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

এই বিভাগের আরও সংবাদ