খুলনার বিভাগীয় সমাবেশে অধ্যক্ষ সোহরাব উদ্দিনের শোভাযাত্রা


স্টাফ রিপোর্টারঃ বিএনপির আহ্বানে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে খুলনার বিভাগীয় সমাবেশে সোনাডাঙ্গা থেকে কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন শোভাযাত্রা নিয়ে শিববাড়ি মোড়সংলগ্ন সমাবেশস্থলে পৌঁছান।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিভাগীয় এ সমাবেশে এসময় সোহরাব উদ্দিনের নেতৃত্বে কুষ্টিয়া থেকে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপি আহ্বায়ক বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি সহ কুষ্টিয়ার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।তীব্র রোদ উপেক্ষা করে মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করতে দেখা গেছে অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। এর আগে কুষ্টিয়া থেকে শতাধিক গাড়ি বহর নিয়ে সোনাডাঙ্গা পৌঁছায় বিএনপি নেতৃবৃন্দ।





