খুলনা

কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে অস্ত্রসহ আটক ১

সুমন,স্টাফ রিপোর্টার :খুলনার কয়রা উপজেলায় যৌথ অভিযানে ধারালো অস্ত্রসহ ০১ জন দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন(মোংলা)।

মঙ্গলবার১৭সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পশ্চিম জোনের(মোংলা) মিডিয়া কর্মর্তা লেফটেন্যান্ট মোঃ মুনতাসির ইবনে মহসীন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কয়রা ও নৌ বাহিনী কর্তৃক খুলনা জেলার কয়রা থানাধীন চোরামুখা খালের পাড় সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে উক্ত এলাকা হতে নাশকতাকারী রিশিকেশ মন্ডল (২৪) কে ০১টি ধারালো অস্ত্র (চায়নিজ কুড়াল) সহ ০১ টি লোহার চেইন জব্দ করা হয়।

আটককৃত ব্যাক্তি হলেন খুলনা জেলার কয়রা থানার পো:জোড়শিং গ্রামের নিতাই চন্দ্রের ছেলে রিশিকেশ মন্ডল(২৪)।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্য অনুযায়ী, একটি পুকুর পাড়ে মাটিতে পুতে রাখা ০২ টি নকল রাইফেল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উক্ত অস্ত্র সমূহ ব্যবহার করে আটককৃত ব্যক্তি জোড়শিং, কয়রা এলাকায় চিংড়ি ঘের দখল ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতো বলে জানা যায়। জব্দকৃত ধারালো অস্ত্র, নকল রাইফেল ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কয়রা থানায় হস্থান্তর করা হয় বলেও জানিয়েছেন এ কর্মকর্তা।

এই বিভাগের আরও সংবাদ