টাঙ্গাইল

ঘাটাইল ক্লাবের ১০ বছর পূর্তি উৎসব

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল ক্লাবের ১০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ আগষ্ট শুক্রবার এ উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করে ক্লাবটি। অনুষ্ঠান সূচির মধ্যে ছিল র‌্যালি, বৃক্ষরোপন, আলোচনা সভা।

উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনার প্রাঙ্গনে বিভিন্ন ফুলের গাছ রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান। কর্মসূচির আওতায় উপজেলার মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়, ঘাটাইল ব্রাহ্মনশাসন সরকারি কলেজ, ঘাটাইল সরকারি গন পাইলট উচ্চ বিদ্যালয় ও উইজডম ভ্যালি স্কুলেও গাছের চারা রোপন করা হয়।

এর আগে ক্লাবের সদস্যরা বনাঢ়্য র‌্যালি বের করেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে ক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঘাটাইল ক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কাজী মাহমুদ হাসান জাহান, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়া প্রমূখ। ক্লাবের সকল সদস্য ও গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ