দিনাজপুর

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের কার্যক্রম পরিদর্শনে বিজিবি রিজিওনাল কমান্ডার

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের কার্যক্রম এবং হিলি সীমান্তে বিজিবির কর্মতৎপরতা পরিদর্শন করেছেন উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর সদর দপ্তর এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান।

আজ সোমবার বেলা ১২ টার সময় তিনি এ পরিদর্শনে আসেন। বিজিবি হিলি ক্যাম্প পরিদর্শন শেষে হাকিমপুর থানা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় আইন শৃঙ্খলা রক্ষায় উভয় বাহিনীকে সতর্কতার সহিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। শেষে তিনি সংবাদিকদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিং করেন।

এ সময় বিজিবি দিনাজপুর সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল আরিফুল হক, ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন কমান্ডান লে. কর্ণেল নহিদ নেওয়াজ, রংপুর রিজিয়নের পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফারুক খান, হাকিমপুর থানা ওসি দুলাল হোসেন উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে রিজিয়ন কমান্ডার জানান, দেশে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনীর পাশাপাশি বিজিবি কাজ করে যাচ্ছেন। বিশেষ করে সীমান্তবর্তী থানাগুলোতে পুলিশের পাশাপাশি বিজিবি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ