দিনাজপুর

ঘোড়াঘাটে বিএনপির বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচী

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২য় দিনের মতো ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। অবস্থান কর্মসূচীতে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায়ের অসংখ্য নেতাকর্মীরা অংশ নেয়।

আজ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার রাণীগঞ্জ বাজারে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান লাবলু, ছাত্রদলের আহবায়ক মোঃ সাদ্দাম হোসেন, সদস্য সচিব মনোয়ার হোসেন সহ অনেকে।

আলোচনা সভার পূর্বে উপজেলার রাণীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভাটি সঞ্চালনা করেন যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন।

এই বিভাগের আরও সংবাদ