টাঙ্গাইল

নাগরপুরে উপজেলা বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

টাঙ্গাইল প্রতিনিধি: টাংগাইলের নাগরপুরে উপজেলা বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নাগরপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নাগরপুর উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের বটতলা, উপজেলা চত্বর সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা খুনি হাসিনার ফাঁসির দাবিতে মিছিলে স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ.ছালাম, সিনিয়র সহ সভাপতি আহাম্মদ আলী রানা,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি,যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন মিয়া,যুবদলের সাবেক আহবায়ক ফনির হোসেন ভুঁইয়া,সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দিপন,যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) নাজমুল হক স্বাধীন, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাভলু, সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা,যুগ্ম আহবায়ক এলিম মাহমুদ, কৃষক দলের আহবায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব জাহিদ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি,উপজেলা ছাত্র দলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল,সদস্য সচিব শহিদুল ইসলাম মনির,যুবদল নেতা শামসুল প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ