এলেঙ্গায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাহাঙ্গীর আলম, কালিহাতী : টাঙ্গাইলে কালিহাতী উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক ও দুইজন সহকারি শিক্ষকের পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ওই বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
১৪ আগস্ট (বুধবার) সকালে এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বের হয়ে এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে মাঠে এসে বিক্ষোভ সমাবেশে পরিণত হয়।
জানা যায়, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিমের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক ও দুইজন সহকারি শিক্ষকের পদত্যাগে সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
প্রধান শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত না থাকায় সমাবেশ থেকে আন্দোলনকারীরা প্রধান শিক্ষক নাজমুল করিমকে বিদ্যালয়ে উপস্থিত হয়ে পদত্যাগ করার জন্য সকল শিক্ষকদের অনুরোধ করেন। সহকারি প্রধান শিক্ষক শিক্ষার্থীদের নিকট নাজমুর করিমের সাথে যোগাযোগের জন্য কিছু সময় চেয়ে নেন। কিন্তু নির্দিষ্ট সময় শেষ হলেও প্রধান শিক্ষক নাজমুল করিমের কোন খোজ পাওয়া যায় না।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে পড়লে সহকারি প্রধান শিক্ষক শামীম আল মামুন, সহকারি শিক্ষক আব্দুল কাদের ও গোলাম মোস্তফা শিক্ষার্থীদের দেয়া পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন। এসময় ওই বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা প্রধান শিক্ষক নাজমুল করিমের পদত্যাগের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একত্রতা ঘোষণা করে বিক্ষোভ মিছিলে যোগ দেন।
এর আগে গত রবিবার প্রধান শিক্ষককে পদত্যাগে বাধ্য করতে দুপুর ২টা পর্যন্ত স্কুল অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে উপস্থিত সকল শিক্ষকগণ উক্ত ঘটনায় শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং দোষী প্রমাণিত হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসে তখন শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে বাড়ি ফিরে যায়। এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষক নাজমুল করিমের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকতার কাছে লিখিত অভিযোগ দেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে মেহেদী, শান্ত এবং আবির সাংবাদিকদের জানান, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম বিভিন্ন সময় শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। যত্রতত্র অভিযোগ এনে শিক্ষার্থীদের ডেকে এনে তার নিজস্ব টর্চার শেলে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। এছাড়া স্কুলে বিভিন্ন জিনিসপত্র ক্রয়ে দুর্নীতি, টিফিন বিতরণে নি¤œমানের খাবার পরিবেশন, অন্যান্য শিক্ষকদের ওপর বদলির হুমকি, শিক্ষার্থীদের টিসি দেয়া, তার শত শত আচরণসহ অভিযোগের ভিত্তিতে এই আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা দ্রæত এই দুর্নীতিবাজ ও অযোগ্য প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন। সর্বশেষ এই প্রধান শিক্ষক পদত্যাগ না করলে দুইদিন স্কুলের পাঠদান থেকে বিরত থাকার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।
এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন বলেন, জেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





