দিনাজপুর

ঘোড়াঘাটে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের নিয়ে সেনাবাহিনীর মতবিনিময় সভা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ চলমান পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় দিনাজপুরের ঘোড়াঘাটে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলার রাণীগঞ্জ বাজার কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের নিয়ে মত বিনিময় সভা করেন বাংলাদেশ সেনাবাহিনী রংপুর অ লের খোলাহাটি ক্যান্টনমেন্টের লেঃ কর্ণেল মশিহ উদ্দিন আহমেদ, মেজর এসএম আশিকুজ্জামান আশিক।

মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, ঘোড়াঘাট থানার ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ, ওসি তদন্ত দেবব্রত রায়, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মহন্ত, রাণীগঞ্জ বাজার কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বাবলু সরকার, কোষাধ্যক্ষ শুভঙ্কর সাহা, উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জগদিশ চন্দ্র চক্রবর্তী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সারোয়ার হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভা শেষে বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা ও উপজেলা প্রশাসন উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ি কৈপাড়া মন্দির পরিদর্শন করেন। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সদের আলী সহ মন্দির কমিটির সদস্যরা।

এই বিভাগের আরও সংবাদ