সুনামগঞ্জ

তাহিরপুরে ছাত্রদের পরিচ্ছন্ন অভিযান

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ ) প্রতিনিধি: তাহিরপুর উপজেলার বিভিন্ন বাজারে রাস্তায় ফেলা ময়লা আর্বজনা পরিস্কার করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত বাণিজ্য কেন্দ্রে আজিজুর রহমান কাউসার ও জাহিদ আল সুজনের যৌথ উদ্যোগে বাদাঘাট বাজারের প্রতিটি অলিগলি সহ রাস্তাঘাট পরিষ্কার করেন শিক্ষার্থীরা।

গত কয়েকদিনের ছাত্র আন্দোলনে বাজার ও রাস্তাঘাট ময়লা আর্বজনায় হওয়ায় এসব ময়লা আর্বজনা বাজার কমিটির উদ্যোগে পরিষ্কার গ্রহণ না করায় ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বাণিজ্য কেন্দ্র বাদাঘাট বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে নামেন। এছাড়াও নাশকতা রোধে থানা, পুলিশ তদন্ত কেন্দ্রসহ সরকারি স্থাপনা, মন্দির পাহারা দিচ্ছেন তারা।

পরে সন্ধ্যা ৭ টায় বাদাঘাট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনের শহীদ মিনারে মোম বাতি জ্বালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সারোয়ার ইবনে গিয়াস, আনিসুর রহমান সাকিব, পরস মনি, রিদয় আহমদ, সামি আহমদ, ফাহিম হাসান প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ