নাগরিক নিরাপত্তা নিয়ে ঘোড়াঘাট পৌর বিএনপির আলোচনা সভা


ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরে ঘোড়াঘাটে চলমান পরিস্থিতিতে পৌরবাসির বাড়িঘর, জানমালের নিরাপত্তা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঘোড়াঘাট পৌর বিএনপির আয়োজনে পৌরসভার কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর বিএনপি’র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান জামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর বিএনপির সভাপতি ও মেয়র আব্দুস সাত্তার মিলন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মুক্তার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মো. আবুল কালাম আজাদ,সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ আলম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক খোকন মিয়া,পৌর যুবদলের সদস্য সচিব মো.সজিব কবির,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রব্বানী, পৌর বিএনপির মো. শাহিন মিয়া,মো. শাহিদ পারভেজ,মো. আবু বক্কর সিদ্দিক প্রমূখ।
এ সময় ঘোড়াঘাট পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।





