দিনাজপুর
ঘোড়াঘাটে সেনাবাহিনীর বিভিন্ন এলাকা পরিদর্শন


ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে স্থানীয় পুলিশ ষ্টেশনসহ উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যারা ।
বুধবার (৭ আগস্ট) বেলা ১১ টার দিকে রংপুর এরিয়ার খোলাহাটি ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন রায়হানের নেতৃত্বে ১ প্লাটুন সেনা সদস্যরা উপজেলা পরিষদে আসেন।
পরে তিনি স্থানীয় পুলিশ ষ্টেশনসহ রানীগঞ্জ, হরিপাড়া, ডুগডুগিহাট এবং ওসমানপুর বাজার সহ বিভিন্ন মন্দির, গির্জা ও ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, স্থানীয় পুলিশ ষ্টেশনের ইনচার্জ মো. আসাদুজ্জামান আসাদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।





