টাঙ্গাইল

গোপালপুরে বর্নাত্যদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিভিন্ন উপকরণ বিতরণ

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ও ঝাওয়াইল ইউনিয়নের পানিবন্দী মানুষের চিকিৎসার জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও খাবার স্যালাইন ঔষধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলে বিতরণ।

(১৪ জুলাই) রবিবার গোপালপুর উপজেলা হেমনগর ইউনিয়নের গুলিপেচা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনামুই বাজারে অনুষ্ঠিত হয়। তিন শতাধিক পরিবারের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ, পানি বিশুদ্ধকরন টেবলেট, স্যালাইন ও ওয়াটার জার বিতরন করা হয়।

উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সারোয়ার হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মারুফ হাসান জামী, গোপালপুর থানার তদন্ত কর্মকর্তা মামুন ভূঁইয়া, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন
প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ