টাঙ্গাইল
নাগরপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত


কেএম সুজন,টাংগাইল প্রতিনিধি:টাংগাইলের নাগরপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন নাগরপুর উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করে।নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোঃ গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যরিষ্টার সালমান শামস্ জিৎ, পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জরিনা বেগম,সহকারী কমিশনার( ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: রোকনুজ্জামান খান,উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।





