গাইবান্ধা

নিখোঁজের দুইদিন পর যমুনা নদী থেকে ২ জনের লাশ উদ্ধার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলায় নিখোঁজের দুই দিন পর দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন, দক্ষিণ উদখালি গ্রামের মৃত নজলার রহমানের ছেলে ফারুক হোসেন (৫০)এবং কাতলামারি তিন নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে সোনা মিয়া (৫৫)।

এই বিভাগের আরও সংবাদ

শুক্রবার (২৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলার পুরাতন ফুলছড়ির যমুনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গত বুধবার (২৬ জুন) রাতে উপজেলার কালিরক্যাশ নামক চরে জুয়া খেলতে গিয়ে নিখোঁজ হন ফারুক ও সোনা‌ মিয়া। পরে অনেক খোঁজাখুঁজির পর আজ শুক্রবার সকালে তাদের মরদেহ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদুর রহমান। তিনি বলেন, শুক্রবার সকালে স্থানীয়দের খবরে গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনার চর ও বাইনকার চর থেকে ভাসমান অবস্থায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই বিভাগের আরও সংবাদ