সুন্দরগঞ্জে চেয়ারম্যান পদে লাঙ্গলের প্রার্থী নির্বাচিত


এম এ মাসুদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গাইবান্ধার সুন্দরগঞ্জে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. মোস্তাফা মহসিন। তার নিকটতম ছিলেন প্রতিদ্বন্দ্বী মো. খয়বর হোসেন সরকার।
বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা চলে ভোটগ্রহণ। গণনা শেষে উপজেলা পরিষদ হলরুমে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। ঘোষিত ফলাফলে দেখা যায়, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মোস্তফা মহসিন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ১১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. খয়বর হোসেন সরকার হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯১৮ ভোট।
অন্যদিকে, মাইক প্রতীকে ১৫ হাজার ৬৬৪ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয়ন্ত কুমার দাস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম সাজু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৯৩৭ ভোট।
এদিকে, ভাইস চেয়ারম্যান(মহিলা) পদে নির্বাচিত হয়েছেন মোছা. ছালমা আকতার। কলস প্রতীকে তিনি পেয়েছেন ৩১ হাজার ৫২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আপ্লনা রানি গোস্বামী প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২০ হাজার ২৭৭ ভোট।
উপজেলার একটি পৌরসভা ও পনেরটি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলার মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৩৯টি এবং মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৪১৯ জন, নারী ভোটার সংখ্যা ২ লাখ ১ হাজার ১৫৯ জন এবং হিজড়া ভোটার ১ জন। নির্বাচনে মোট ভোট পড়েছে টি, যা মোট ভোটের শতাংশ।





