দিনাজপুর

ঘোড়াঘাটে বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের নারী ও শিশুদের নিয়ে বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের পক্ষ থেকে শতাধিক নারী ও শিশু রোগীর মাঝে বিনামূল্যে ঔষধ ও প্রকল্পের পক্ষ থেকে স্যানিটারি ন্যাপকিন (প্যাড) বিতরন করা হয়।

সোমবার সকাল ১১টায় বেলওয়া মাষ্টারপাড়া কমিউনিটি ক্লিনিকে গ্রাম বিকাশ কেন্দ্রের ডুগডুগীহাট পিপিইপিপি- ইইউ প্রকল্প ইউনিটের আয়োজনে ও টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) মোঃ মেহেদী হাসানের সার্বিক তত্ত¡াবধানে এ ক্যাম্পের উদ্বোধন করেন, প্রকল্প ইউনিট প্রধান ফরিদুল ইসলাম। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, ডাঃ মো. আহসান হাবিব।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় স্বাস্থ্য পরিদর্শক বিমল চক্রবর্তী,স্বাস্থ্য- সহকারি মো. ফিরোজ হোসেন, মো. তৌহিদুল ইসলাম, মোঃ এরশাদ আলী খান, প্রকল্পের সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি) মেমী বানু সহ অনেকে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ