গাইবান্ধা

উপজেলা নির্বাচন বর্জনে পলাশবাড়ীতে লিফলেট বিতরণ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে পলাশবাড়ী বিএনপি। শনিবার (১৮ই মে) জেলার পলাশবাড়ী উপজেলার তিন মাথা থেকে কালিবাড়ী বাজার হয়ে জনতা ব্যাংক মোড় পর্যন্ত লিফলেট বিতরণ করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মমিন মন্ডলের নেতৃত্বে, এই লিফলেট বিতারণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

এসময় আরও উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিল্লাত সরকার মিলন জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক মিজানুর রহমান নিক্সন, থানা ছাত্রদলের আহ্বায়ক আরিফ, পৌর ছাত্রদলের সদস্য সচিব,আকাশ কবির পায়েল, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাজেদুর ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম রেজাসহ আরোও অনেকে।

এই বিভাগের আরও সংবাদ