প্রচার শেষে পলাশবাড়ীতে চেয়ারম্যান পদে লড়াই হবে দুই প্রার্থীর মধ্যে


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ প্রচার গনসংযোগ শেষ ভোটার মাঠে চলছে চুল ছেড়া বিশ্লেষণ কে হবে উপজেলা চেয়ারম্যান। ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান পদপ্রার্থী একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ (মটর সাইকেল প্রতীক) ও তৌহিদুল মন্ডল ( দোয়াত কলম) এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এমনটাই মন্তব্য করছেন সাধারন ভোটাররা।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত নানা কৌশলে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনায় শেষ দিন পার করলেন সকল প্রার্থীরা। সব মিলিয়ে শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় জমে উঠেছিল উপজেলা পরিষদের নির্বাচন।
উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দুইবারের নির্বাচিত চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ মোটরসাইকেল প্রতীকে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে বলেন, কোনদিনই কাউকে কিছু দিতে না পারলেও কারও সাথে আমি খারাপ ব্যবহার করিনি বা কাহাকেও কোন অবমূল্যায়ন করি নাই এবং আগামীতেও করবনা।
এদিকে ৫ নং মহদীপুর ইউনিয়ানের দুই বারের সাবেক সফল চেয়ারম্যান তৌহিদুল মন্ডল বলেন, সম্মানিত ভোটাররা আমাকে দোয়াত কলম মার্কায় ভোট দিবে এবং তাদের দোয়ায় ইন্নশাআল্লাহ্ জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। সারা উপজেলায় আমার গণজোয়ার সৃষ্টি হয়েছে।
এ দুই প্রার্থীর মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানান ভোটাররা। দেখার যাক আর মাত্র দুই দিন বাকী কে জয়ের শেষ হাসিটা কে হাসে।
এদিকে নির্বাচনের দিন বাকি প্রচারনায় শেষ হয়েছে চলছে হিসাব নিকাশ।
উল্লেখ্য, আগামী ২১ মে পলাশবাড়ি উপজেলায় ৮ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ২ লক্ষ ২৩ হাজার ২ শত ৯ জন নারী পুরুষ ভোটার তাদের ভোটাধিার প্রয়োগ করবেন।





