দিনাজপুর
ঘোড়াঘাটে মাঠ দিবস উদ্যাপন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রিধান ‘বঙ্গবন্ধু’-১০০ (জিংক ধান) জাতের পরীক্ষামূলক চাষ করে সফলতা পেয়েছে এমন কয়েকজন সফল কৃষকদের নিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার কালুপুকুর গ্রামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এতে গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আয়নাল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুজ্জামান, ঘোড়াঘাট এপির ম্যানেজার রোলেন্ড গমেজ, প্রোগ্রাম অফিসার মামুনুর রশিদ, মারিও মার্ডী, ব্রিধান ‘বঙ্গবন্ধু’-১০০ জাতের চাষকৃত চাষী মো. মোসলেম উদ্দিন সহ অনেকে।





