দিনাজপুর

দিনাজপুরের হিলিতে লেবার কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লেবার কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেল ৫টায় হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় পানামা পোর্ট শ্রমিক একাদশ ও আটোরিক্সা শ্রমিক একাদশ এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

২-২ গোলে খেলা অমিমাংস শেষ হলে পরে ট্রাইব্রেকারে আটোরিক্সা শ্রমিক একাদশকে এক গোলে হারিয়ে পানামা পোর্ট শ্রমিক একাদশ চ্যাম্পিয়ান হয়।

খেলা শেষে বিজয়ীদের মাধে হাতে ট্রফি তুলেদেন তরুণ সমাজ সেবক জাবেদ হোসেন রাসেল।

এছাড়াও চাম্পিয়ন দলকে নগদ দশ হাজার টাকা ও রানার্স আপ দলকে দশ হাজার টাকা চেক প্রদান করা হয়।

এসময় দিনাজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, সাবেক পৌর মেয়র কামাল হোসেন রাজসহ প্রমুখ উপস্থিত ছিলেন

এই বিভাগের আরও সংবাদ