নাগরপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা


কেএম সুজন,টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৪ পালিত হয়েছে।বুধবার সকালে দিবসটি উপলক্ষে নাগরপুর উপজেলা রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। র্যালিটি নাগরপুর সরকারি কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
র্যালি শেষে নাগরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নাগরপুর উপজেলা রিক্সা ও ইজিবাইক সমিতির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল খানের সঞ্চালনায় এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলাম পান্না।
এ সময় আরও উপস্থিত ছিলেন,নাগরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ উজ্জল হোসেন মোল্লা,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জাকির তালুকদার,যুবলীগের আহবায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু, যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, আনিসুজ্জামান তুহিন,উপজেলা সিএনজি শ্রমিক সমিতির সভাপতি সোহাগ,সাধারণ সম্পাদক ঠান্ডু,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি ফরিদ প্রমুখ।





