গাইবান্ধা

রংপুর-ঢাকা মহাসড়কে ট্রাক্টরচাপায় প্রাণ গেল গৃহবধূর

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দুর্গাপুর বৈঠাখালী এলাকায় ট্রাক্টরচাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত হলেন দুর্গাপুর গ্রামের সাহারুল ইসলামের স্ত্রী মঞ্জিলা (২৪)।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালের দিকে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এই বিভাগের আরও সংবাদ

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে বৈঠাখালী এলাকায় হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন মঞ্জিলা। এ সময় রং সাইড থেকে আসা বালুবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। গৃহবধূকে চাপা দেওয়া ট্রাক্টরটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ