নারায়ণগঞ্জ

গাজী স্যারের হাত ধরে আমি রূপগঞ্জ ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই: আনছর আলী


লিখন রাজঃ নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জে টেক‌নোয়াদ্দা আন্তঃ ক্রি‌কেট টুর্ণা‌মে‌ন্টের ফাইনাল খেলায় টেক‌নোয়াদ্দা ভাইপার্স টিম তিন উই‌কে‌টে জয়ী হ‌য়ে‌ছে। শুক্রবার বিকা‌লে উপ‌জেলার টেক‌নোয়াদ্দা এলাকায় অনু‌ষ্ঠিত এ ফাইনাল খেলায় টেক‌নোয়াদ্দা ভাইপার্স টিম তিন উই‌কে‌টে টেক‌নোয়াদ্দা চ্যা‌লেঞ্জার্স টিম‌কে হা‌রি‌য়ে চ্যা‌ম্পিয়ন হয়।

এ‌তে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দের সদস্য মোহাম্মদ আনছার আলী। এ সময় তিনি বলেন আমি চাই রূপগঞ্জ ইউনিয়নের প্রত্যেকটা ঘরে একটি করে আনছর আলী সৃষ্টি হবে এবং মানুষের সেবা করবে তিনি আরো বলেন গোলাম দস্তগীর গাজী স্যারের হাত ধরে আমি রূপগঞ্জ ইউনিয়নবাসীর পাশে সারা জীবন থাকতে চাই।

এ সময়, রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, রূপগঞ্জ ইউ‌নিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলী‌গের সভাপ‌তি ম‌নির হো‌সেন, রূপগঞ্জ ইউ‌নিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলী‌গের সহসভাপ‌তি ফি‌রোজ মিয়া, ইউসূফগঞ্জ স্কুল এন্ড ক‌লে‌জের ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সদস্য আবু সাঈদ সহ স্থানীয় গন্যমান্য ব্য‌ক্তিরা উপ‌স্থিত ছিলেন।

প‌রে বিজয়ী দ‌লের খে‌লোয়াড়‌দের মা‌ঝে পুরস্কার তু‌লে দেন, নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দের সদস্য মোহাম্মদ আনছার আলী।

এই বিভাগের আরও সংবাদ