পটুয়াখালী

রাঙ্গাবালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এম এ ইউসুফ আলী ,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: সারা দেশের ন্যায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

দিবসটির প্রথম প্রহরে রাঙ্গাবালী উপজেলায় বঙ্গবন্ধুর মূরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রাঙ্গাবালী উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, রাঙ্গাবালী থানা, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলসমূহের অঙ্গ ও সহযোগী সংগঠন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ।

শ্রদ্ধাঞ্জলি শেষে জাতীয় পতাকা উত্তোলন করে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজামিজানুর রহমান ।

এসময় উপস্থিত ছিলেন,রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা, জহির উদ্দিন আহম্মেদ ও রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুজ্জামান মামুন খান প্রমুখ। এরপর সকাল ১০টায় রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

এই বিভাগের আরও সংবাদ