দিনাজপুর

ঘোড়াঘাটে ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে নানা কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।

পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহামুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম মনিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র, শিক্ষক মনোরঞ্জন মহন্ত প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর ৭ ই মার্চ ভাষন, চিত্রাংকন ও কবিতা আবৃতি প্রতিযোগীতায় অংশ নেয়া ১৫ জন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ