টাঙ্গাইল

ঘাটাইলে উইজডম ভ্যালি স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে শিশু-শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালি’র বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপি অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কাজী রেজাউল হক সিজার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন।

তিনি বলেন, শিশুদের মেধা বিকাশের জন্য সহপাঠ কার্যক্রমের অংশ হিসাবে সুস্থ দেশীয় সংস্কৃতি চর্চার জন্য কাজ আমরা করছি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকলের সহযোগিতায় সে কাজে আমরা সফল হবো বলে আশা করি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেহেরুন্নাহার বাবলী, নির্মাণ সংগঠনের পরিচালক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। প্রতিযোগিতার বিচারকমন্ডলী ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের সংগীত প্রশিক্ষক ও সংগীত শিল্পী প্রদীপ চক্রবর্তী, সংগীত বিশেষজ্ঞ শাহ সাইফুল আলম পান্নু, বিটিভি’র কণ্ঠ শিল্পী অঞ্জনা সরকার মনি, বিটিভি’র নৃত্য পরিচালক নাজমুল হক লেনিন ও নৃত্যশিল্পী জেসমিন ডলি।

প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেণ। প্রতিযোগিতা শেষে বিজয়ী মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ