হিলিতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ


হিলি প্রতিনিধি: মহান একুশে ফেব্রæয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে রাত ১২টা এক মিনিটে প্রথম পহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হাকিমপুর উপজেলা প্রশাসন।
পরে বীর মুক্তিয়োদ্ধা, পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসমুহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসময় হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, হাকিমপুর থানা অফিসান দুলাল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, , উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, হাকিমপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুব আলম, পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদ ইসলামসহ আনেকে ছিলেন।





